editor

প্রকাশিত: 6:44 PM, September 7, 2023

সিলেটে অভিনব কায়দায় ইমামের মোটরসাইকেল চুরি

সিলেটে অভিনব কায়দায় ইমামের মোটরসাইকেল চুরি

সিলেটের গোলাপগঞ্জে অভিনব কায়দায় এক মসজিদের ইমামের মোটরসাইকেল চুরি করেছে একটি চক্র। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রাতভর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ চক্রের দুজনকে আটক ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানাপুলিশ।

থানাপুলিশ সূত্র জানায়, গোলাপগঞ্জের শরীফগঞ্জ এলাকার পানিয়াগা গ্রামের মসজিদের সাবেক এক ইমামের পূর্ব পরিচিত ছিলো স্থানীয় আরিফ নামের এক যুবক। আরিফ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পূর্ব পরিচয়ের জের ধরে কয়েকদিন আগে ওই ইমামকে মুঠোফোনে কল করে আরিফ বলেন, গোলাপগঞ্জের কানিশাইল গ্রামে একজন রোগী আছেন। ইমাম এসে ওই রোগীকে দেখে কবিরাজি চিকিৎসা দেওয়ার অনুরোধ করেন আরিফ। আরিফের অনুরোধে ওই ইমাম গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কানিশাইল গ্রামের একটি বাড়িতে আসেন। আরিফ-ই তাঁকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে আসেন। এসময় ওই বাড়িতে আরও কয়েকজন যুবককে অবস্থান করতে দেখা যায়।

ইমামকে নিয়ে একটি ঘরে ঢুকে তারা অপেক্ষা করতে বলেন। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো রোগী দেখতে না পেয়ে ইমামের মনে সন্দেহ ঢুকে এবং তিনি ঘর থেকে বের হয়ে দেখেন উঠোনে রাখা তার মোটরসাইকেলটি নেই। এসময় তিনি আরিফ ও তার সঙ্গীদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা ইমামকে হুমকি-ধমকি দিয়ে বাড়িটি থেকে তাড়িয়ে দেয়।

ঘটনার পর ওই ইমাম গোলাপগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে তৎক্ষণাৎ পুলিশের একটি টিম অভিযানে বের হয়। রাতভর অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। পরে আটক দুজনের দেওয়া তথ্যমতে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের জৈন্তাপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন, সিলেটের গোলাপগঞ্জ সদর এলাকার আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)। তবে আরিফকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকেসহ চক্রের অন্যান্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ামাত্র অভিযানে নামি। থানার চৌকষ একদল পুলিশ অফিসার মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এ চক্রের দুজনকে আটক করেছেন। পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আজ (বৃহস্পতিবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলাজুড়ে সব ধরনের অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারে অবিরাম কাজ করছে পুলিশ। এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়