editor

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি’

‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি’

6

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, ‘বিএনপি মানেই সন্ত্রাস, খুন, লুটপাট, দুর্নীতি। আর আওয়ামী লীগ মানেই দৃশ্যমান উন্নয়ন।

3

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বিবিসি বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, ‘বিগত জোট সরকারের আমলে পাকশীতে সন্ত্রাসের রাজত্ব গড়ে উঠেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে ঈশ্বরদী ইপিজেডটি বন্ধ করে দিয়েছিলেন। শিল্পমন্ত্রী থাকাকালে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী লোকসানের অজুহাত দেখিয়ে পাকশী পেপার মিল বন্ধ করে দিয়েছিলেন। পাকশীতে বিগত ১০ বছরে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, আজ পাকশী ইপিজেড থাকার কারণে এ অঞ্চলে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের বড় একটি প্রকল্প, যেখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক কাজ করছেন। মানুষ স্বাবলম্বী হয়েছেন অনেক। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। ’

4

ঈশ্বরদী-আটঘরিয়ায় বিএনপির প্রার্থীর কোনো জনসমর্থন নেই মন্তব্য করে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘লাইসেন্সবিহীন বিএনপি। অতীতের মতো এবারের নির্বাচনেও বিএনপির প্রার্থীর জামানত বাতিল হবে। ’

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডলের সঞ্চালনায়  এ সময় আরও বক্তব্য দেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি  তরিকুল ইসলাম ভাদু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, প্রচার সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বিশ্বাস, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হোসেন শিমুল এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ শিহাব।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

7 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

5 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

3 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

1
2