editor
প্রকাশিত: 10:20 PM, September 9, 2023
যারা নতুন করে বাংলাদেশ থেকে প্রবাসে পড়াশোনা, ব্যবসা কিংবা ভ্রমণে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানেন না কাদের মাধ্যমে এবং কীভাবে ভিসা আবেদন করতে হবে। তাদের জন্য ম্যাক গ্লোবাল নিয়ে এলো সুখবর!
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ৪র্থ তলায় অবস্থিত ‘ম্যাক গ্লোবাল’ এই পরামর্শ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটি নাট্যাভিনেতা বিপ্লব এষ, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ডিরেক্টর সাদেক আহমদ, ম্যাক গ্লোবাল ফাউন্ডার ও চেয়ারম্যান প্রভাত পাল, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর কাওছার আহমদ সহ অনেকে।
ম্যাক গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর কাওছার আহমদ জানান, অনেক বছর থেকে ট্রাভেলিং এর সাথে নিজে যুক্ত আছি। অনলাইন প্লাটফর্মে এতদিন কাজ করতে গিয়ে দেখেছি আমাদের একটি পরামর্শ প্রতিষ্ঠান করা জরুরী। এই সুবাদে ম্যাক গ্লোবাল এর প্রতিষ্ঠা। আমরা আশাকরি ট্রাভেলার এবং উচ্চশিক্ষায় বিদেশগামীদের সর্বোচ্চ সেবা প্রদান করব।
ম্যাক গ্লোবাল ফাউন্ডার ও চেয়ারম্যান প্রভাত পাল বলেন, একজন পর্যটক হিসেবে দেশে এবং দেশের বাইরে নানা জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি, সঠিক পরামর্শের অভাবে অনেকেই হয়রানির শিকার হন। তাই নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে পর্যটক এবং উচ্চ শিক্ষার্থে প্রবাস যাত্রীদের সঠিক গাইডলাইন দেবার প্রয়োজনীয়তাই ম্যাক গ্লোবাল যাত্রা শুরুর অন্যতম প্রধান কারণ। স্বপ্নের দেশে স্বাচ্ছন্দ্যে যাত্রা শুরুর প্রারম্ভে সকলের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ। ম্যাক গ্লোবাল ঠিক সেই কাজটিই করবে বলে জানান সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন