editor

প্রকাশিত: 12:59 PM, September 10, 2023

জৈন্তাপুরে দুই মাসে ভারতীয় ৬৪৯ বস্তা চিনিসহ অবৈধ চোরাই পণ্য উদ্বার

জৈন্তাপুরে দুই মাসে ভারতীয় ৬৪৯ বস্তা চিনিসহ অবৈধ চোরাই পণ্য উদ্বার

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশ,বিজিবি সহ সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা কিছুটা হলেও নিয়ন্ত্রনে এসেছে। তবে পুলিশের এসব অভিযানের পর এখনও জৈন্তাপুর সীমান্তের চারিকাটা থেকে নলজুড়ী পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে ভারতীয় গরু-মহিষ,চিনি সহ নানা পন্য অবৈধ পথে বাংলাদেশ প্রবেশ করছে।

সীমান্ত জনপদের বাসিন্ধাগণ জানান, অতীতের চেয়ে বিগত কয়েক মাস থেকে চোরাচালান ব্যবসা বন্ধ করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তাদের চোরাচালান বিরোধী অভিযানের তৎপরতা অনেকটা বৃদ্ধি করেছেন।

সম্প্রতি সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন-এর নির্দেশ সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মার দিক নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) ও টিম জৈন্তাপুরের নেতৃত্বে পুলিশ সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখছেন। পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এবং নিয়মিত মামলার ১৮ জন আসামী-কে গ্রেফতার করা হয়েছে।

গত জুলাই-আগস্ট মাসে অভিযানে ৬৪৯ বস্তা ভারতীয় চিনি জব্ধ করা হয়েছে । এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইন সহ নিয়মিত ২৪টি মামলা দায়ের করা হয় এবং ১৮ জন অপরাধী-কে গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে ইয়াবা ৭৩ পিস, গরু ২৬টি, মহিষ ১২টি, ৪০ বস্তা চা-পাতা, ১২ বোতল মদ, ১৬ বোতল ভারতীয় নিষিধ সিরাপ, ১৩০ পিস শাড়ী, লেহেঙ্গা ৫০ পিস এবং ভারতীয় নাছির বিড়ি ১৩ লক্ষ ৪৪ হাজার শলাক উদ্বার করা হয়েছে। অভিযানে নৌকা-ট্রাক গাড়ি সহ অনেক যানবাহন আটক বা জব্ধ করা হয়েছে ।

চলিত বছরে ব্যবসায়ী সিন্ডিকেট দেশের বাজারে চিনির মুল্য বাড়িয়ে দেওয়ার ফলে ভারতীয় চিনি সহ বিভিন্ন ধরনের পন্যের চাহিদা থাকায় অবৈধ পথে জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করে আসছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা বন্ধে বিজিবি-পুলিশ-কে নিদের্শনা দেওয়া হয়।

সীমান্তে চোরাচালান ব্যবসা বন্ধ করার বিষয়ে সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন’র নির্দেশে সদ্য বিদায়ী অফিসার (ইনচার্জ) ওমর ফারুক’র নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছিলেন।

নবাগত অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) তিনিও দায়িত্ব গ্রহনের পর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন।

গত পহেলা সেপ্টেম্বর জৈন্তাপুর প্রেসক্লাব ও কর্মরত প্রিন্ট-ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম)’র মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সীমান্তে চোরাচালান ব্যবসা বন্ধে তিনি শক্ত ভূমিকা পালনের অঙ্গিকার করেন।

গত দুই মাসে চোরাচালান বিরোধী অভিযানে অন্তত ৮০ থেকে ৯০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় এসব পন্য জব্ধ করা হয়েছে বলে জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপ্রেক্টর শাহীদ মিয়া জানিয়েছেন। পুলিশের অভিযানে রাস্তা-ঘাটে বেপরোয়া গতিতে ভারতীয় চোরাই পণ্য পরিবহন কাজে ডিআই ট্রাক পিকআপ-সিএনজির কিছুটা গতিরোধ চেষ্টার ফলে হাট-বাজার গুলোতে ভারতীয় চিনির মজুদ এবং সরবরাহ অনেকটা কম রয়েছে বলে স্থানীয় জনসাধারণ মনে করছেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি’র সদস্যদের আরও শক্ত ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পুলিশ সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ ভাবে ভারতীয় চিনি আসা বন্ধ এবং এই ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

চোরাচালান বিরোধী পুলিশের অভিযান চলমান থাকায় সীমান্তে চোরাকারবার ব্যবসা অনেকটা নিয়ন্ত্রনে এসেছে বলে তিনি দাবী করেন।

তিনি জানান, সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী’র পাশাপাশি জনপ্রতিনিধি সহ সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। চোরাচালান ব্যবসার সাথে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করতে তিনি উপজেলার সচেতন নাগরিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়