editor

প্রকাশিত: 7:57 PM, September 10, 2023

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড প্রোগ্রামের ক্লাস ওপেনিং সিরিমনি সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড প্রোগ্রামের ক্লাস ওপেনিং সিরিমনি সম্পন্ন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড. প্রোগ্রামের ক্লাস ওপেনিং সিরিমনি গত ৯ সেপ্টেম্বর শনিবার সিলেট নগরীর পূর্বশাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র সভাপতিত্বে ও ইংলিশ প্রোগ্রামের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাজেদ আহমেদ চঞ্চল। তিনি অর্জিত শিক্ষা ও জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্র ও জীবনে প্রতিফলনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বক্তব্য রাখেন এম.এড প্রোগ্রামের উপদেষ্টা ও সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাফাদার, এম.সি কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও প্রশিক্ষণার্থী মোঃ আব্দুল খালিক প্রমুখ।

এম.এড প্রোগ্রাম এবং এম.এড কারিক্যুলামের উপর দু’টি সর্বাঙ্গসুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন সহ দুটি বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন ইউনিভার্সিটির এম.এড প্রোগ্রামের প্রধান ও আইকিউএসি ডাইরেক্টর ড. মোঃ জাকারিয়া হাবিব এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ দিদার চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম.এড প্রশিক্ষণার্থী অধ্যক্ষ সেলিম আহমদ চৌধুরী, গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী শর্মীলা দে পুরবী।

অনুষ্ঠানে সীমান্তিকের চেয়ারপার্সন মোঃ শামীম আহমদ, আরটিএম মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যক্ষ এ এস এম ড. ফরিদুল ইসলাম লতিফী এবং আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ ছাড়াও প্রক্টর মাহমুদুল হাসান ভুইঁয়া ও রিফাতুল ইসলাম, আহলে আল আদনান চৌধুরী, রিজওয়ানা মিথি, নুজহাত আল হাসান, ইফফাত হাকিম, মনিরুল ইসলাম হিমু প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বিশ্বব্যাপী কর্মবান্ধব শিক্ষার চাহিদার প্রেক্ষিত ও বাংলাদেশে এর অবস্থা উল্লেখ করে বলেন, বিশ্ব এখন গতানুগতিক চিন্তার বাইরে একটি বিশেষ চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছে, যার প্রধান শক্তি হচ্ছে কর্মবান্ধব শিক্ষা। এম.এড প্রোগ্রামের মাধ্যমে দেশের তথা সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষার মান উন্নয়নে এই প্রোগ্রাম যথেষ্ট অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাস্তবমুখী ও কর্মবান্ধব শিক্ষার অনন্য উদাহরণ হিসেবে এই ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ কারিগরি ও কর্মবান্ধব শিক্ষায় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের চিন্তাধারার ভূয়সী প্রশংসা করে বলেন, এই ইউনিভার্সিটিতে সিএসই, ইইই, ইংলিশ, বিবিএ, এমবিএ ও ইএমবিএ এর পাশাপাশি ফ্যাসন ডিজাইন ও এম.এড বিভাগ খোলা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি ইউনিভার্সিটির ইন্সটিটিউট ভিত্তিক শর্ট কোর্স সমুহের পরিচিতি তুলে ধরে বলেন, এই ইউনিভার্সিটি অচিরেই একটি বিশ্বমানের ইউনিভার্সিটি হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানের ২য় পর্যায়ে আবুল কালাম আযাদ, মোঃ শাখাওয়াত হোসেন ও মোঃ মাজেদ আহমেদ চঞ্চল একটি ক্লাস নিয়ে আনুষ্ঠানিকভাবে এম.এড ক্লাসের শুভ সূচনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন