editor

প্রকাশিত: 8:09 PM, September 10, 2023

দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: মো. সেলিম উদ্দিন

দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: মো. সেলিম উদ্দিন

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আলহাজ্ব মো. সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলে নি। তারা এখনও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির রেষারেষির কারণে দেশের মানুষ আজ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তারা আর এই দু’দলকে ক্ষমতায় দেখতে চায় না, তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে।

তিনি রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এক পতাকাতলে সমবেত হতে হবে। পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মাহমুদ আলী, মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, জেলা কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জকিগঞ্জ উপজেলার মোস্তফা কামাল, ওসমানীনগর উপজেলার শেখ আসাদুজ্জামান জুবায়ের, মকবুল হোসেন, লুৎফুর রহমান, আশরাফ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলার মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলার আব্দুর রহমান বারাকাত, নুরুল আমিন চৌধুরী, বাবুল আহমেদ, কাজল আহমেদ, বালাগঞ্জ উপজেলার এডভোকেট মইনুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার এস এ মালেক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সুহেল ইসলাম, সাহেল রাজা, সুনাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার ইসমাইল আলী আশিক, বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ চৌধুরী, আনিসুজ্জামান বাবলু, বিশ্বনাথ উপজেলার আরশ আলী বাবুল, এস এম শামীম আহমদ, জয়নাল আবেদীন, মঞ্জুর আহমদ আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফর মিয়া, গোয়াইনঘাট উপজেলার ফারুক আহমদ, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার শাখার আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, জাপা নেতা মৌলভী আবুল কালাম দুলাল, যুব সংহতি নেতা হাসান আহমদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রতিনিধি সভায় জেলা আহবায়ক সাব্বির আহমদ এর স্বেচ্ছাচারীতার জন্য বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে প্রতিনিধি সভা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে জেলা সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাবেশ পূনরায় শুরু হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন