editor
প্রকাশিত: 7:55 PM, September 11, 2023
দি এইডেড হাই স্কুল সিলেটের সিনিয়র শিক্ষক মোঃ সমশের আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শমশের আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তী’র পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, আব্দুল কাহ্হান, দীপাল কুমার সিংহ, মজির উদ্দিন, ফাহমিন আক্তার, রেজিনা বেগম, সহকারী শিক্ষক চুমকি দেবনাথ, মনি দে, পাবেল আহমদ, স্কুলের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, জাপান ইন্টারন্যাশনাল কলেজে টঙ্গীর প্রভাষক, শহীদুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র তানভীর মজুমদার ও গীতা পাঠ করেন জিৎ কর্মকার। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মোঃ সমশের আলীকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, আদর্শ মানুষ, বহুগুণের আধিকারী শিক্ষক সমশের আলী শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন। তাঁর ছাত্র এইডেড স্কুলের শিক্ষার্থীরা সফল শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন। এতে স্কুলের সুনাম সিলেট সহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে। বক্তারা বলেন, সদাচারী, সত্যের দিশারী শিক্ষক সমশের আলী কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন