editor
প্রকাশিত: 4:06 PM, September 12, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার নিজপাট পশ্চিম গৌরিসংকর জামে মসজিদের ভূমির সীমানা নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে চলে আসা বিরোধ উপজেলা (ভূমি) প্রশাসনের সহযোগিতায় অবশেষ নিষ্পত্তি করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী’র মধ্যস্থতায় উপজেলা ভূমি প্রশাসেনর কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানা পুলিশ, এলাকার গন্যমান্য ব্যক্তিগণ, জনপ্রতিনিধি, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই এলাকার জামে মসজিদের সাথে দীর্ঘ অন্তত ২০ বছরের ভূমির বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে দুপুর ২ টা পর্যন্ত সরজমিনে নিজপাট পশ্চিম গৌরিসংকর জামে মসজিদ সংলগ্ন সরকারি এবং ব্যক্তি দখলীয় জায়গা সার্ভে করে উভয় পক্ষের মধ্যে বৈঠক করে মসজিদের সীমানা চিহৃিত করা এবং স্থায়ী ভাবে সীমানা পিলার স্থাপন করে নিষ্পত্তি করা হয়।
জানাগেছে, স্থানীয় বাসিন্দা প্রবাসী লিয়াকত আলী ও তার পুত্র ফরিদ আহমদ লাভলু গং পরিবারের সাথে পশ্চিম গৌরিসংকর গ্রামের জামে মসজিদের জায়গার সীমানা সংক্রান্ত বিষয়ে গ্রামবাসির মধ্যে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে লিয়াকত আলীর পরিবারের সাথে পশ্চিম গৌরিসংকর মহল্লাহ বাসির বিরোধ-কে কেন্দ্র করে অতীতে আদালত, উপজেলা প্রশাসন সহ থানায় অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছিল। পশ্চিম গৌরীসংকর গ্রামবাসির আবেদন’র প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী স্থানীয়দের সহায়তায় সরজমিনে তিনি জৈন্তাপুর শেষ কর্মদিবসে এই ঘটনার বিরোধ নিষ্পত্তি’তে উভয় পক্ষের সাথে বৈঠক করেন। তাদের উভয় পক্ষ আন্তরিক হওয়ায় দীর্ঘ ২০ বছরের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনসুর আহমদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালিক পাখি, আলহাজ্ব হোসাইন আহমদ, আব্দুস শুকুর, ইউসুফ আলী, পশ্চিম গৌরিসংকর গ্রামের প্রবীণ মুরব্বি আজাদ মিয়া, লেছু মিয়া, জাহের মিয়া, পশ্চিম গৌরিসংকর একতা যুব স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মসজিদ কমিটির সদস্য ও জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে নিজপাট পশ্চিম গৌরীসংকর গ্রামবাসি তাদের জামে মসজিদের দীর্ঘ কয়েক বছরের বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তি হওয়ায় তারা উভয় পক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, মসজিদ একটি ধর্মীয় পবিত্র স্থান, পশ্চিম গৌরীসংকর জামে মসজিদের জায়গা নিয়ে গ্রামবাসির সাথে অপর একটি পক্ষের দীর্ঘ কয়কে বছর থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার বিষয়ে আমি অবগত হওয়ার পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি সহ সাংবাদিক নেতৃবৃন্দ, এলাকাবাসির সহযোগিতায় স্থায়ী ভাবে মসজিদের সীমানা চিহৃিত করে পিলার স্থাপন করে নিষ্পত্তি করে দেয়া হয়েছে।
তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি সব সময়ে চেষ্টা করেছে যে কোন ঘটনা সামাজিক ভাবে নিষ্পত্তি করতে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন