editor

প্রকাশিত: 4:33 PM, September 13, 2023

এমপি আবু জাহিরের চেষ্টায় ৭৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

এমপি আবু জাহিরের চেষ্টায় ৭৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের উন্নয়নে ৭৭৫ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডাঃ মোঃ আবু জাহির ঐকান্তিক প্রচেষ্টায় এ সড়ক প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দিত এলাকাবাসী। এটি ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ প্রকল্প গত মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

এ প্রকল্পে সরাইল নাসিরনগর লাখাই সড়কের বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ অংশের ২১ কিলোমিটারের উন্নয়ন হবে। সড়কটি ১০.৩০ মিটার প্রস্থ করে ফ্লেক্সিবল পেভমেন্ট ও বিভিন্ন বাজার অংশে ৪.১৩ কিলোমিটার রিজিড পেভমেন্ট কাজ হবে। এদিকে, মেগা প্রকল্পটি অনুমোদন হওয়ায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলাকার জনগণের পক্ষ থেকে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এমপি আবু জাহির।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাকীল মোঃ ফয়সল জানান, এমপি আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্টায় বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ অংশের সড়ক নির্মাণে ৭৭৫.০২ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়। দেড় মাসের মধ্যেই একনেক থেকে ডিও বের হবে এবং এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিও পাওয়ার পর দরপত্র এবং ভূমি অধিগ্রহন প্রক্রিয়ায় যাবে সওজ।

সাম্প্রতিককালে এমপি আবু জাহির বিভিন্ন স্থানে জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ সড়কটি মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় প্রকল্পটি একনেকে অনুমোদন হল।

এবিষয়ে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. মুশফিউল আলম আজাদ বলেন, এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর জন্য যা করেছেন তা কল্পনাতীত। বিশেষ করে অবহেলিত লাখাইকে তিনি আলোকিত অঞ্চলে পরিণত করেছেন। এই সড়ক উন্নয়ন প্রকল্পটি অগ্রগতির এক চিহ্ন। এজন্য লাখাইবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমপি আবু জাহির এর প্রতিচিরকৃতজ্ঞ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন