editor
প্রকাশিত: 11:05 AM, September 14, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট বিভাগে দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই এ বিভাগের ৪ জেলায় নতুন করে শনাক্ত হচ্ছেন ডেঙ্গু রোগী। ইতোমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ১ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ অব্স্থায় সিলেট মহানগরে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রচারণা। এরই ধারাবাহিকতায় মাইকিং, লিফলেট বিতরণ ও অবহিতকরণ সভা করছে সিসিক। এছাড়া চালাচ্ছে মশকনিধন কার্যক্রম।
এদিকে, মহানগরজুড়ে লিফলেট বিতরণের মাধ্যমে সিসিক জানিয়েছে- নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো এবং কুমারাপড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করাতে পারবেন সিলেটবাসী। পরীক্ষা করিয়ে সচেতন থাকতেন মহানগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে অন্তত ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি-মার্চে না থাকলেও এপ্রিল-মে মাসে একজন করে শনাক্ত হন।
জুন-মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। আর সেপ্টেম্বর মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়