editor
প্রকাশিত: 11:31 AM, September 14, 2023
বালাগঞ্জ প্রতিনিধি :: লিবিয়ার বিধ্বস্ত বন্দর শহর ডেরনায় আন্তর্জাতিক সাহায্য ধীরে ধীরে পৌঁছাতে শুরু করেছে। গেল শনিবার রাতে ঘূর্ণিঝড় ডেনিয়েল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলের দিকে আঘাত করে। ঘূর্ণিঝড়-বন্যায় দেশটিতে নিহতের সংখ্যা বাড়ছেই।
লিবিয়ান রেড ক্রিসেন্ট ইতোমধ্যে বলছে, দশ হাজার লোক অন্তত নিখোঁজ রয়েছেন। নতুন খবর হলো আল-বায়েদা মেডিকেল সেন্টারের পরিচালক আব্দুল রহিম মাজিকের শঙ্কা, বন্যায় প্রাণহানি বেড়ে ২০ হাজারে গিয়ে দাঁড়াতে পারে।
দ্য গার্ডিয়ান জানায়, বন্যা-ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোয় এখনো মরদেহ সড়কে পড়ে রয়েছে। পানীয় জলের অভাব দেখা দিয়েছে।
ধ্বংসযজ্ঞের মাত্রা সম্পর্কে কর্মকর্তারা প্রাথমিকভাবে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। পূর্বাঞ্চলীয় লিবিয়ার বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হিচেম চকিউয়াত বলেন, ডেরনার সমুদ্র প্রতিনিয়ত কয়েক ডজন লাশ ফেলে দিচ্ছে। পুনর্নির্মাণ কার্যক্রমে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতে পারে।
লিবিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, দেরনায় ৩০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এক্সে এক পোস্ট করে আইওএম বলছে, ৬ হাজার ৮৫ লোক বেনগাজিসহ ঘূর্ণিঝড়ের শিকার অঞ্চলগুলোতে বাস্তুচ্যুত হয়েছেন। প্রাণহানির সংখ্যা যাচাই করা যায়নি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন