editor
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
ডেস্ক রিপোর্ট :
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি তলব করেছেন হাই কোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি ভার্চ্যুয়াল বেঞ্চ বুধবার (১১ নভেম্বর) এ আদেশ দেন।
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ নথি হাই কোর্টে পাঠাবে।
আদালতে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে সোমবার ৯ নভেম্বর এ মামলার শুনানির জন্য আবেদন উপস্থাপন করে দুদক। এরপর হাজী সেলিমের আপিলটি কার্যতালিকায় ওঠে।
গত ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাই কোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন।
পরবর্তীতে হাই কোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল করে পুনরায় হাই কোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
fahad/s/s
1 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
1 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
6 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
7 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক