editor
প্রকাশিত: 11:30 AM, September 16, 2023
ডিএসএস ডেস্ক :: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ও দিবাগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।
এদিন রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল।
তিনি জানান, এই দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি বলেও জানান ভৈরবের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সফর উদ্দিন। তিনি বলেন, আমরা এই ঘটনার মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। নিহত তিন জনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়