editor

প্রকাশিত: 12:00 PM, September 16, 2023

সিলেটে পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড, হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটে পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড, হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

ডিএসএস ডেস্ক :: ওমানে থাকেন স্বামী মিনহাজ উদ্দিন। এই সুযোগে এলাকার যুবক ফেরদৌস রহমান চৌধুরীর সঙ্গে পরকীয়ার সর্ম্পক গড়ে তুলেছিলেন মনিরা বেগম। রাত-বিরাতে প্রেমিক ফেরদৌসকে ডেকে নিয়ে আসতেন ঘরে। করতেন আমোদ-ফুর্তি। এমনকি পিতার বাড়ি হরিপুরের ৬নং কুপ এলাকায় গিয়ে প্রেমিকের সঙ্গে রাত কাটাতেন। এমন ঘটনা স্বামীর পরিবারের সদস্যরা ঠাহর করলেও প্রমাণ মিলছিলো না।

গত বৃহস্পতিবার রাত ২টা। জৈন্তাপুর উপজেলার ঘাটেরছটি যাত্রাপুর গ্রাম। ওমান প্রবাসী স্বামী মিনহাজ উদ্দিন দেড় মাস আগে ছুটি কাটাতে দেশে আসেন। রাতে স্ত্রী মনিরা বেগমকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিনহাজ।

রাতে হঠাৎ করে মিনহাজের পিতা নুর মিয়া পাশের ঘর থেকে ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনতে পান।

নুর মিয়া জানান, গোঙানির শব্দ শুনে তিনি প্রথমে মনে করেছিলেন ডাকাত। ডেকে আনেন স্বজনদের। ছেলে মিনহাজের ঘরের দরোজা ভেতর থেকে বন্ধ করা ছিল। ছেলের বউকে ও মিনহাজকে ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ মিলছিলো না। ডাকাডাকির শব্দ শুনে গ্রামের লোকজনও দৌড়ে আসেন। একপর্যায়ে ছেলের বউ মনিরা দরোজা খুলে দেন। ভেতরে প্রবেশ করে দেখেন খাটের পাশে কম্বলে ঢাকা অবস্থায় রয়েছেন মিনহাজ। কম্বল সরাতে দেখেন মিনহাজের হাত ও পা বাঁধা। মুখ দিয়ে রক্ত ঝরছিলো। অজ্ঞান হয়ে আছে। মনিরা নিশ্চুপ। কোনো কথা বলছে না। এ সময় গ্রামের লোকজন ঘর তল্লাশি করেন। একপর্যায়ে তারা দেখতে পান চুলার পাশে ছাদে ঝুলে রয়েছে এক যুবক। তাকে নামিয়ে আনেন গ্রামের মানুষ। পরিস্থিতি বুঝে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় গ্রামের মানুষ মনিরা ও ফেরদৌস নামের ওই যুবককে আটকে রাখেন। পরিবারের লোকজন রাতে গুরুতর অবস্থায় প্রবাসী মিনহাজ উদ্দিনকে নিয়ে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি রয়েছেন মিনহাজ। তিনি এখনো শঙ্কামুক্ত নয়।

নুর মিয়া জানান, মিনহাজকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়। এরপর মনিরা ও ফেরদৌস মিলে তার হাত-পা বেঁধে ফেলে। মনিরা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে।

তিনি জানান, আমরা যখন ঘরে ঢুকি তখন দেখতে পাই মনিরার কাপড় একটি ব্যাগে ভরা। সবকিছু ঘুচিয়ে রাখা হয়েছে। মিনহাজকে হত্যার পর ফেরদৌস ও মনিরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু তার আগে আমরা চলে আসায় কোনো অঘটন ঘটেনি।

এদিকে আটক হওয়া ফেরদৌস রহমান চৌধুরীর বাড়ি পাশের গ্রাম পশ্চিম ঠাকুরের মাটি। আটকের পর ঘটনা জানতে স্থানীয়রা তাকে একটি গাছে সঙ্গে বেঁধে ফেলে। এরপর তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। আটকের পর ফেরদৌস স্থানীয়দের জানায়, মনিরা বেগমের সঙ্গে চলার পথে এক বছর আগে তাদের সর্ম্পক গড়ে ওঠে। প্রথমে তারা মোবাইলে কথা বলতো। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যোগাযোগ করতো। এরপর মনিরার ডাকে সাড়া দিয়ে সে বাড়ি আসতো। প্রায় রাতেই সে মনিরার সঙ্গে তার ঘরে থাকতো। কেউ বিষয়টি টের পায়নি। এমনকি মনিরা তার পিতার বাড়ি গেলে সেখানেও তারা একসঙ্গে রাত কাটাতো। মনিরা পরিবারের সদস্যদের কেউ কেউ বিষয়টি জানতো।

ফেরদৌস জানায়, মনিরার সঙ্গে কথা বলে মধ্যরাতে সে মিনহাজের ঘরে আসে। এরপর তারা দু’জন মিলে মিনহাজের হাত-পা বেঁধে ফেলে। ওড়না দিয়ে শ্বাসরোধ করার সময় মিনহাজ গোঙানি করলে লোকজন চলে আসে। তারা ঘরেই আটকা পড়ে। স্থানীয় চিকনাগুল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শরিফুল ইসলাম মানবজমিনকে জানান, বিষয়টি মর্মান্তিক। আর একটু হলে হয়তো মিনহাজকে জীবিত পাওয়া সম্ভব হতো না। এমন ঘটনায় এলাকার মানুষ হতবাক। রাতে খবর পেয়ে তিনি ছুটে আসেন। এরপর পুলিশকে খবর দেন।

এদিকে জৈন্তাপুর থানা পুলিশ এসে রাতেই মনিরা ও ফেরদৌসকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল দুপুরে প্রবাসী মিনহাজের পিতা নুর মিয়া বাদী হয়ে জৈন্তাপুর থানায় মনিরা ও ফেরদৌসকে আসামি করে মামলা করেন। জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান, রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরা ও ফেরদৌসকে আটক করে নিয়ে আসে। এ সময় আহত অবস্থায় প্রবাসী মিনহাজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ন্যায় বিচারের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট প্রেরণ করা হবে বলে জানান তিনি।

মিনহাজের পরিবারের সদস্যরা জানায়, বিয়ের পর মিনহাজ যখন মনিরাকে তাদের বাড়িতে রেখে যায় এরপর থেকেই মনিরার জীবন-যাপনে উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। সে মাসের অর্ধেক সময় পিতার বাড়িতে থাকতো। তার দাবি মতো আলাদা ঘর তৈরি করে দেয়া হয়েছে। মিনহাজ ছুটি কাটাতে দেশে এসেছে। কিছু দিন পর সে আবার ওমান যাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই প্রেমিককে নিয়ে মনিরা এ ঘটনা ঘটিয়েছে। সে শ্বশুর, শাশুড়ি ও পরিবারের সদস্যদের সঙ্গে সব সময় খারাপ আচরণ করতো। এলাকার যুবকরা জানায়, প্রায় সময় বোরকা পরে ফেরদৌসের সঙ্গে মনিরা জাফলং ও সিলেটে বেড়াতে যেতো। পিতার বাড়িতে নাইওর থাকা অবস্থায় সে ফেরদৌসকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন