editor
প্রকাশিত: 11:42 AM, September 17, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম খান নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
জসিম খান উপজেলার মিরপুর গ্রামের আছকির খানের ছেলে। মিরপুর বাজারে তার বিকাশ ও রিচার্জের একটি দোকান রয়েছে। জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক সুশংকর পাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের পর সিলেট কোতোয়ালি থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জসিমের বাবা আছকির খান জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে জসিম নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৪টার দিকে জসিমকে বমি করতে দেখে তার স্ত্রী। পরে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আছকির খান বলেন, হাসপাতালে মৃত্যুর আগে আমার ছেলে জানায়, সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। হতাশা থেকে মুক্তি পেতে সে সবার অজান্তে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিল।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়