editor
প্রকাশিত: 11:09 PM, September 17, 2023
রক্তদান ও আর্তমানবতা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি আমিনুর রহমান তুহেল -এর যুক্তরাজ্য গমন উপলক্ষে গহরপুর ব্লাড ফাইটার্সের আয়োজনে শনিবার বিকালে স্থানীয় মোরারবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারের হল রুমে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্টান করা হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি এবং সংগঠনের সভাপতি আমিনুর রহমান তুহেল-এর সভাপতিত্বে ও নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য জনাব নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল আলম নজম, ৬নং ওয়ার্ডের ইউ’পি সদস্য জনাব আব্দুর রকিব, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব জাকারিয়া টিপু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্য মারুফ রফিক মুন্না, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাবলুল হক। এসময় গহরপুর ব্লাড ফাইটার্স এর বিগত দিনের কার্যক্রম ও নতুন সদস্যদের রক্তদানের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সদস্য মুহিত আল মেরাজ।
সংবর্ধনা অনুষ্ঠানে রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজকর্মী আমিনুর রহমান তুহেল ছিলেন এলাকার নিবেদিত প্রাণ। এই সংগঠনের সকল কাজে তার সম্পৃক্ততা ছিলো প্রশংসনীয়। অতিথিরা আরোও বলেন, তুহেল অত্যন্ত ভালো মনের মানুষ। জীবনের তাগিদে আজ তাকে যুক্তরাজ্যে পাড়ি জমাতে হচ্ছে। এ সংবাদ একদিকে যেমন আনন্দের অন্যদিকে বেদনারও। এই গহরপুর ব্লাড ফাইটার্স তুহেলের অনুপস্থিতি সবসময় অনুভব করবে।
শেষে সংবর্ধিত অতিথি আমিনুর রহমান তুহেলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে নতুন সদস্য যারা ফরম সংগ্রহ করে গহরপুর ব্লাড ফাইটার্স এ সদস্য হওয়ার আগ্রহ পোষণ করেছেন তাদের নতুন টি-শার্ট প্রদানের পাশাপাশি রক্তদান ও একালার উন্নয়নের জন্য অন্যান্য সামাজিক কর্মকান্ডের জন্য অনুপ্রেরণিত ও উদ্ধুদ্ধ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়