editor

প্রকাশিত: 12:03 PM, September 18, 2023

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীকে অব্যাহতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীকে অব্যাহতি

ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এর পুর্বে গত ১৬ সেপ্টেম্বর শনিবার ‘জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় জনপ্রিয় অনলাইন নিউজ পের্টাল ‘সিলেট ভিউ’সহ কয়েকটি সংবাদ মাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে একদিনের মধ্যেই আরিফ বাপ্পীকে তার স্বীয়পদ থেকে অব্যাহতি দেয়া হল।

প্রসঙ্গত, গত শুক্রবার আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটি এডিটিং করা বলে বাপ্পী তার ফেসবুকে দাবি করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে ‘চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে’।

এদিকে, জেলা ছাত্রলীগ সভাপতির এমন আপত্তিকর ভিডিও নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক কর্মকর্তা সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।’ অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যের পরপরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়