editor
প্রকাশিত: 4:49 PM, September 18, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: আমাদের এসএসসি-৯১ এর বন্ধু শাহজালাল ইউনিভার্সিটির সমাজ কর্মের অধ্যাপিকা, এসএসসি ‘৯১ সিলেট বিভাগীয় গ্রুপের এডমিন, তাহমিনা ইসলাম মালয়েশিয়ার স্বনামধন্য ‘ইউনিভার্সিটি অফ মালায়া’ থেকে এসিড ভিক্টিমদের নিয়ে ডক্টর অব ফিলোসোফি পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় এবং লন্ডন প্রবাসী বন্ধু আজিজুর রহমান মুন্না ও বন্ধু মোঃ আব্দুল মুমিত রোমান এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর পানসী ইন অভিজাত হোটেলের হল রুমে এসএসসি-৯১ সিলেট বিভাগীয় গ্রুপের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু ফয়সল আহমদ, এডভোকেট ইশতিয়াক আহমদ সুহেল, সরওয়ার হোসেন সেলিম, কামাল আহমদ, রোটারিয়ান মামুন আহমদ, লেখক ও সাংবাদিক উৎফল বড়ুয়া, মাসুদ আহমদ, সাজ্জাদ আহমদ, মনিরুজ্জামান মুরাদ, বিপ্লব পাল, আবুল হোসেন, সাহেল আহমদ, মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান খাঁন মনির, বেলাল আহমদ, জালাল উদ্দিন প্রমুখ ।
এসময় তারা বলেন, জীবনে যেকোন প্রাপ্তির চেয়ে ভাল বন্ধু পাওয়াটা সৌভাগ্যের। যার জীবনে জীবনে যত ভাল বন্ধু আছে তার জীবন তত পরিপূর্ণ। বন্ধু মানে সুখ-দু:খের এক মজবুত ভরসা, বন্ধু মানে সফলভাবে সামনে এগিয়ে চলার অনুপ্ররণা। আমাদের জীবনে শৈশব থেকেই প্রতিটি ধাপে ধাপে শত সহস্র বন্ধুর দেখা দেখা মিলে এদের কখনো মন থেকে ভুলা য়ায়না, তবে জীবন সংগ্রামের বাস্তবতায় নিয়মিত খোঁজ খবর রাখা হয়ে উঠেনা। কিন্তু দিন শেষে পরিবারের আপজনদের সাথে এরাই গেঁথে থাকে অন্তরে।
সকল বন্ধুদের সহযোগীতা ও পরিশ্রমে এমন সুন্দর আয়োজন তাদের সকলকে কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানান।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন