editor
প্রকাশিত: 12:53 PM, September 19, 2023
ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নঈম আলী (৪৫) নামে ঐ ব্যক্তি ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়।
একই ঘটনায় এর আগে বৃহস্পতিবার অপর দগ্ধ মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রী সূর্য গ্রামে।
স্থানীয় চেয়ারম্যান অলি আহমেদ খান নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে মাওলানা মুস্তফাফিজ ও নঈম মিয়া নামক দুজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মারা যান। আর আজ নঈম আলীর মৃত্যু হয়।
দগ্ধ নঈম মিয়া এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়