editor

প্রকাশিত: 9:21 PM, September 19, 2023

২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করুন: মিজানুর রহমান চৌধুরী

২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করুন: মিজানুর রহমান চৌধুরী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান সরকার লুটপাট, নৈরাজ্য ও উন্নয়নের ফাঁকাবুলিতে দেশের যে ক্ষতি সাধন করেছে তা অপূরণীয়। বিগত নির্বাচনগুলোর মত এবারও অবৈধ পথে সরকার গঠনের পায়তারা চালিয়ে যাচ্ছে তারা। তবে দেশের সাধারণ জনগণ জেগে উঠেছে, সকল ষড়যন্ত্র রোখে দাঁড়াবে ইনশাআল্লাহ। তিন বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। যে কারণে গৃহবন্দি করে রেখেছে সরকার। অসুস্থ বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। আন্দোলনকারী নেতাকর্মীদের হামলা-মামলায় আর ধমিয়ে রাখা যাবে না। এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি আরো বলেন, ২১ সেপ্টেম্বর রোডমার্চ ও সিলেট আলিয়া মাদ্রাসায় বিএনপির সমাবেশে যোগদিন সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং রোর্ডমার্চ সফল করতে হবে।

তিনি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ফ্যসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগে রোডমার্চ ও আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ সফল করার লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা সদর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, শামছুল ইসলাম, আমান উল্লাহ, আব্দুল হক, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রউফ, আব্দুল আলিম, ডা. শওকত আলী, নুর আলী ইমরান, ওলিউর রহমান, শাহ নেওয়াজ, কমর আলী, শাহজাহান মিন্টু, আব্দুর রাজ্জাক, মামুন মিয়া, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নুর আলম, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, আশরাফুল আলম জুয়েল, জুয়েল আহমদ, জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, যুগ্ম আহবায়ক মুনির উদ্দিন মেম্বার, মোশারফ মজুমদার, শুকুর আলী, দোয়ারাবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হোসেন রাজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন, ইব্রাহিম আল মাছুম, রুবেল আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন