editor
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
নিজস্ব প্রতিনিধি
‘সম্পাদক পরিষদ, সিলেট’ এর আত্মপ্রকাশ সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক আবদুল মুকিত সিলেট থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে পথচলা শুরু করেছে ‘সম্পাদক পরিষদ, সিলেট’। সোমবার (৯ নভেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সকল সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘সম্পাদক পরিষদ, সিলেট’র ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে দৈনিক সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান সভাপতি এবং দৈনিক শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন- সিনিয়রসহ সভাপতি দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর সম্পাদক
ওবায়দুল হক চৌধুরী মাসুম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক সিলেট’র ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক মো. ফারুক আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক
শুভ প্রতিদিন’র ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কাজীরবাজার’র বার্তা সম্পাদক সোয়েব বাসিত এবং নির্বাহী সদস্য দৈনিক জালালাবাদ’র সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর, দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্ত ও দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র’র নির্বাহী সম্পাদক এএমডি সিদ্দিকী (দিপু সিদ্দিকী)।
কমিটি গঠনের পূর্বে মুজিবুর রহমানের সভাপতিত্বে ও আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেটে সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরণ
ও সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার
লক্ষ্যে ‘সম্পাদক পরিষদ, সিলেট’ গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় ‘সম্পাদক পরিষদ, সিলেট’র নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ব্যাপারে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।