editor
প্রকাশিত: 6:26 PM, September 20, 2023
সিলেটের জালালাবাদ থানা এলকার বড়গুলে জমজমাট দেহ ব্যবসা ও রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শিবানী রায় নামে এক নারী। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এ ব্যবসায় বেপরোয়া হয়ে উঠেছে ঐ নারী। ফলে এলাকার যুব সমাজ ও শাহজালাল ভার্সিটির ছাত্র-ছাত্রীরা নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী অন্ধকার জগতে পাড়ি জমাচ্ছে।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশ কমিশনার বরাবরে দেয়া অভিযোগে এ তথ্য পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, এসএমপির জালালাবাদ থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের বড়গুলের শিবানী রায়ের বাসা শাহজালাল বিশ্ববিদ্যালয় এর শাহপরান ও বঙ্গবন্ধু হলের নিকটে। ফলে সন্ধ্যার পর শিবানীর বাসায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্রছাত্রী অনৈতিক উদ্দেশ্যে প্রতিদিন গভীর রাত পর্যন্ত অবস্থান করে। এলাকাবাসী কয়েকবার এ সকল অসামাজিক কাজে বাঁধা দিলে তাদেরকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে থাকে শিবানী। তাই ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।
কতিপয় অসাধু পুলিশ ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে অপকর্মের এ আখড়া পরিচালনা করছে শিবানী। ফলে এলাকার উঠতি বয়েসী ছেলে-মেয়ে ও ছাত্র-ছাত্রী চারিত্রিক অধঃপতন সহ নেশাগ্রস্থ হয়ে পড়ছে।
শিবানী রায়ের এ অনৈতিক বাণিজ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট থাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছে।
অভিযোগে আরো প্রকাশ, শিবানী রায়ের এহেন অপকর্ম ও অনৈতিক বাণিজ্যের পৃষ্ঠপোষকতায় রয়েছেন এসএমপির জালালাবাদ থানাধীন ডলিয়ার সেলিম মিয়া, নয়া বাজারের শামীম হোসেন, কতোয়ালী থানাধীন নয়াসড়ক এলাকার ঠিকানা টাওয়ারের ডা. মৃগেন চৌধুরী ও তার ছেলেরা।
এলাকাবাসী শিবানী রায়ের অবৈধ বাণিজ্যের এ আস্তানা বন্ধে এসএমপি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ ও দ্রুততর পদক্ষেপ কামনা করেছেন।
এসএমপি পুলিশ কমিশনার বরাবরে দেয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করেন- বড়গুল এলাকার বিজয় দাস, মিজানুর রহমান, হিমাংশু দাস, মুহিত দাস সহ কয়েকজন।
সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়