editor

প্রকাশিত: 3:56 PM, September 21, 2023

ডিজিটাল দক্ষতা তৈরির লক্ষ্যে কাজ করবে বিশ্ব নেতৃত্ব

ডিজিটাল দক্ষতা তৈরির লক্ষ্যে কাজ করবে বিশ্ব নেতৃত্ব

ডিজিটাল দক্ষতাকে জোরদার করার সম্মিলিত পদক্ষেপের লক্ষ্যে ‘সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩’ এর আয়োজন করেছে হুয়াওয়ে, আসিয়ান ফাউন্ডেশন ও সাউথইস্ট এশিয়া মিনিস্টারস অব এডুকেশন অর্গানাইজেশন (এসইএএমইও)।

‘‘কানেক্ট, কালটিভেট, কন্ট্রিবিউট ফর ইনক্লুসিভ ডিজিটাল ট্যালেন্ট গ্রোথ ইন এশিয়া প্যাসিফিক’’ শীর্ষক এ সামিটে ১৯টি এশিয়া-প্যাসিফিক দেশ থেকে ৯১ জন অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। সিডস ফর দ্য ফিউচার, হুয়াওয়ে এর এই ফ্ল্যাগশিপ ট্যালেন্ট প্রোগ্রামের মাধ্যমে এ অঞ্চলের ডিজিটাল বিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

১৯টি দেশের ৯১ জন অংশগ্রহণকারীর মধ্যে বাংলাদেশের ৬ জন বিজয়ী শিক্ষার্থীও ‘সিডস ফর দ্য ফিউচার সামিট ২০২৩’ এ অংশ নিয়েছেন। এ সামিটে প্রযুক্তি ও সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ, হুয়াওয়ের বিশ্বমানের আরঅ্যান্ডডি সেন্টার ও সদর দপ্তর পরিদর্শন এবং ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে।

হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন এবারের থিমের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ নিয়ে তৃতীয় বারের মতো এশিয়া প্যাসিফিক সিডস ফর দ্য ফিউচার সামিটের আয়োজন করছে হুয়াওয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর নতুন কিছু নিয়ে আরো বেশি অংশগ্রহণকারী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যা এ প্রোগ্রামকে আরো এগিয়ে নিচ্ছে। প্রতিবারের মত এবারেও সহযোগিতা, অঙ্গীকার ও যুব ক্ষমতায়ন- এ তিনটি বিষয় এই ইভেন্টের মূল প্রতিপাদ্য হিসেবে বিদ্যমান”

এ সামিটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, হুয়াওয়ে ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এশিয়া-প্যাসিফিক এলাকাজুড়ে আইসিটি পলিসি অ্যান্ড রেগুলেশন, যৌথ গবেষণা, অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো, ডিজিটাল সক্ষমতা তৈরি, নারী ও যুব ক্ষমতায়ন এবং ডিজিটাল অনুশীলন শেয়ারিং এর মতো ডিজিটাল সহযোগিতার ছয়টি মূল ক্ষেত্রকে গুরুত্ব দিতে একটি যৌথ উদ্যোগের ঘোষণা করেছে।

আসিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর পিতি শ্রীসঙ্গমের নেতৃত্বে একটি আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ আলোচনা সভায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) এর কয়েকজন বিশেষজ্ঞ, হুয়াওয়ের প্রতিনিধি এবং সিডস ফর দ্য ফিউচারে অংশগ্রহণকারীরা যোগ দেন। সভায় আগামী নেতৃত্বের মধ্যকার দূরত্ব ঘুঁচিয়ে, ডিজিটাল দক্ষতা ব্যবহার এবং আজীবন এ দক্ষতাকে লালন করার মাধ্যমে তাদের নেতা হয়ে ওঠার বাধাগুলো দূর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সামিটে অংশ নেওয়ার আগে এই ৯১ শিক্ষার্থীকে বাড়তি অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে চীনের শেনঝেন ও ডংগুয়ান- এ হুয়াওয়ের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হয়। সেখানে তারা ইনফরমেশন থিওরি, ডিজিটাল পাওয়ার, অটোমোবাইল প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে অনন্য জ্ঞান অর্জন করেন। আসিয়ান-১০, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিজি ও সলোমন দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা এ সামিটে অংশ নিয়েছেন। হুয়াওয়ে, আসিয়ান ফাউন্ডেশন এবং আইটিইউ সম্মিলিতভাবে এসব অংশগ্রহণকারীদের নির্বাচিত করেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে