editor

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন

সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন

7

নিজস্ব প্রতিনিধি

‘৩য় ও ৪র্থ শ্রেণি পদে সিলেটের
স্থায়ী বাসিন্দারে নিয়োগের দাবী’

2

সিলেট জজ কোর্টের বিভিন্ন আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চলমান যোগসাজসী নিয়োগ প্রক্রিয়া বাতিলক্রমে ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের ওই সব পদে নিয়োগের দাবীতে সম্মানীত আইনজীবীবৃন্দের উদ্যোগে গতকাল ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিনিয়র আইনজীবী ও দুর্নীতি বিরোধী আন্দোলনের আপোষহীন এক গণসংগঠক নাছির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও মহসীন আহমদ এডভোকেটের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম ফয়েজ উদ্দিন এডভোকেট।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সর্ব এডভোকেট মিনহাজ উদ্দিন খান, বদরুল আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক জহুরা জেসমীন, দিলওয়ার হোসেন দিলু, জামিল আহমদ রাজু, হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন, আব্দুস সালেহ চৌধুরী, মোঃ মিছবাহুজ্জামান জাকারিয়া খান, ইয়ামিন চৌধুরী, কাওছার আহমদ, কামরুল হাসান, মোজ্জাম্মেল হক প্রমুখ। এছাড়াও অসংখ্য আইনজীবী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম ফয়েজ উদ্দিন এডভোকেট বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বহুল প্রচারিত স্থানীয় দৈনিক পত্রিকায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে সিলেটের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহবান করতে হবে। অন্যথায় এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আইনজীবীগণ আন্দোলন গড়ে তুলবেন।
মানববন্ধনে আইনজীবীগণ ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীর পদে স্ব স্ব জেলায় স্থায়ী বাসিন্দাদের নিয়োগের বিধান থাকা সত্ত্বেও সিলেট জজ কোর্টের বিভিন্ন আদালত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের চাকুরী থেকে বঞ্চিত রাখার লক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা অনতিবিলম্বে বাতিলের দাবী জানান। বক্তারা বলেন এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া সিলেটবাসীর কাছে অগ্রহণযোগ্য।
আইনজীবীগণ আরো বলেন, ২০১৫ সালে হাইকোর্ট একটি অধ্যাদেশে আদালতে ৩য়-৪র্থ শ্রেণি কর্মচারি পদে নিজ নিজ জেলার স্থায়ী লোকদের দেওয়ার বাধ্যবাদকাতা রয়েছে। চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিলক্রমে ৩য়-৪র্থ শ্রেণি কর্মচারি পদে সিলেটে লোকদের নিয়োগের দাবী জানান। অন্যথায় সিলেটের আইনজীবীগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে সিলেটবাসী সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
6