editor
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
নিজস্ব প্রতিনিধি
সিলেট নগরীর উত্তর পশ্চিম কোণে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁও ডলিয়া আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার স্থায়ী শিক্ষা ভবনের নির্মাণ কাজ চলছে। গত ৭ নভেম্বর একদল সন্ত্রাসী সংঘবদ্ধ ভাবে মাদরাসার ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে মুহতামিম এর কাছে চাঁদা দাবী করে, নতুবা নির্মাণ কাজ বন্ধ করার হুমকী দেয়। মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ জহুরুল হক চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা হামলা করে মাদরাসার চেয়ার, টেবিল, ব্যাঞ্চ ও সাইবোর্ড ভাংচুর করে। মুহতামিম এর প্রতিবাদ করলে তাকে প্রাণনাশে হুমকী দিয়ে চলে যায়।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৯ নভেম্বর সোমবার বিকালে মাদরসা ক্যাম্পাসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মোঃ জহুরুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়া দারুল কুরআন সিলেটের মুহাদ্দিস মাওলানা সাইদুজ্জামান আলী হায়দার, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, জামেয়া রইছুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ রইছ উদ্দিন, দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি নাসির উদ্দিন, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলার সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, টিলারগাঁও পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল মালিক, হাফিজ তাহির আলী, হাফিজ আবরারুল হক, হাফিজ নাঈম, হাফিজ আব্দুল মালিক। এলাকার গণ্যমান্য বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ হাজী মফিজ আলী মাষ্টার, টিলারগাঁও পুরাতন জামে মসজিদের মুতাওয়াল্লী তাহির আলী, আব্দুর রাজ্জাক, নিজাম উদ্দিন, ইসকন্দর আলী, ফারুক আহমদ, ফখরুল ইসলাম, আশিক আলী প্রমুখ।
সভায় বক্তাগণ মাদরাসায় ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনে আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। মাদরাসা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে আলেম ও উলামা তৈরী হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা আলেম সমাজ কোন অবস্থায় মেনে নিতে পারে না। এ ধরনের ঘটনা সিলেট কখনো ঘটেনি। যারা এই হামলা সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তাগণ। বিজ্ঞপ্তি
3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
7 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
8 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
4 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
8 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
1 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
5 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
5 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক