editor
প্রকাশিত: 6:36 PM, November 11, 2020
পাবনা প্রতিনিধি
স্যোশাল মিডিয়ায় ছড়ানো মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলী। এক বিবৃতিতিতে তিনি জানান, কিছুদিন ধরে একটি চক্রান্তকারী গোষ্ঠী আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যাচার ও বিভ্রান্তীমূলক অপপ্রচার ছড়াচ্ছে। চক্রান্তের অংশ হিসেবে ইতপূর্বে আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার ব্যক্তিগত ও সাংগঠনিক তথ্য নষ্ট করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় জিডিও করা হয়েছে।
তিনি আরও জানান, পাবনার জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক পদত্যাগ করায় দীর্ঘদিন ধরে সভাপতির পদ শূন্য রয়েছে। সভাপতির পদ শূন্য থাকায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমিই সভাপতির দৌড়ে অন্যান্যদের থেকে এগিয়ে রয়েছি। কিন্তু একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যাচার করে পাবনা জেলা ছাত্রলীগে বিভক্তির অপচেষ্টা চালাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদেও মিথ্যা, মনগড়া ও বানোয়াট তথ্য পাঠিয়ে বিভ্রান্তী ছড়াচ্ছে।
কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সর্বশেষ ১০ নভেম্বর মঙ্গলবার ভোরের পাতা অনলাইন সংস্করণে ‘শিবির, মাদক ব্যবসায়ী-নারীলোভী ফিরোজ পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রার্থী!’ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
এ ভিত্তিহীন মিথ্যা খবরের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি ‘ভোরের পাতা’য় এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং “ভবিষ্যতে স্বাধীন গণমাধ্যম নীতিমালার পরিপন্থী এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য ‘ভোরের পাতা’ কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্রাবস্থা থেকেই কাজ করছি এবং এখনও স্বনামের সাথে পাবনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জামাত-শিবিবের রাজনীতির সাথে জড়িত নয় এবং আমারও পরিবারও জামাত-শিবিবের সাথে সম্পকৃত নয়। ভবিষ্যতে কেউ এমন মিথ্যাচার ও বিভ্রান্তী ছড়ালে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। (সংবাদ বিজ্ঞপ্তি)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন