editor
প্রকাশিত: 3:33 PM, September 24, 2023
সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত সেবাকেন্দ্রের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার ভোরের দিকে ওই দুই নবজাতক হাসপাতালের বিশেষায়িত সেবাকেন্দ্রে মারা যায়। শিশুদের বাবা সত্যরঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে সিলেট নগরের চালিবন্দর এলাকায় মারা যাওয়া দুই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
১৫ সেপ্টেম্বর সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী মমতা দেবী (২৭)। চার নবজাতকের দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হল। এই দম্পতির পাঁচ বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে।
সত্যরঞ্জন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা। মমতা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে ১০ সপ্তাহের সময় জানতে পারেন, তার গর্ভে একসঙ্গে একাধিক ভ্রূণ বড় হচ্ছে। এরপর থেকে স্ত্রীকে আলাদাভাবে দেখভাল করতেন সত্যরঞ্জন। তবে নির্দিষ্ট সময়ের আগেই ৪০ সপ্তাহের জায়গায় ৩০ সপ্তাহে ব্যথা উঠলে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ঠ হয়।
সত্যরঞ্জন দেবনাথ বলেন, চার শিশুর মধ্যে দুটির জন্মের পর থেকে কিছু জটিলতা দেখা দিয়েছিল। শ্বাসকষ্ট ছিল। এ জন্য তাদের স্ক্যানু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসকেরা দিনে দুবার করে তাদের শারীরিক বিষয়ে জানাচ্ছিলেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, চিকিৎসাধীন দুই শিশুকে সুস্থ রাখতে চিকিৎসকেরা চেষ্টা করছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়