editor
প্রকাশিত: 4:05 PM, September 25, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি’র সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাউদ্দিন মিয়া, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, উপজেলা আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিব আহমদ, জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।
সভায় সীমান্তে চোরাচালান ব্যবসা ও মাদক নিয়ন্ত্রনে পুলিশ-বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী-কে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি’র মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার আহবান জানানো হয়েছে।
সভায় নবাগত অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)-কে স্বাগত জানানো হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উপজেলার চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন