editor

প্রকাশিত: 7:49 PM, September 25, 2023

ইয়াবা কারবারি মাসুককে উত্তেজিত জনতার গণ ধোলাই

ইয়াবা কারবারি মাসুককে উত্তেজিত জনতার গণ ধোলাই

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ীতে আপন মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনকারী ইয়াবাসেবী ও কারবারি মাসুককে গণধোলাই দিয়েছে স্থানীয় ৪/৫ গ্রামের লোকজন। সেই সাথে তার বাড়ীঘর ভাঙচুর করে তছনছ করে দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহতাবস্থায় মাসুককে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি রবিবার বিকেলে উপজেলার রানীমুরা গ্রামে ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী (রানীমুরা) গ্রামের বাসিন্দা মৃত তবদুল হোসেন-এর পুত্র কামিনীগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী মাসুক মিয়া দীর্ঘদিন থেকে তার বাড়ীতে ইয়াবা সেবন ও ব্যবসা করে আসছিল। সেই সাথে বাড়ীটাকে অনৈতিক কাজের আখড়ায় পরিণত করেছিল। ইয়াবাসহ সে পুলিশের হাতে আটকও হয়েছিল।

গত বছরের ১৩ অক্টোবর রাতে তার চাচাতো বোনকে (এসএসসি পরীক্ষার্থী) কুলাউড়া থেকে বাড়ীতে এনে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে মাসুক জেল খেটে জামিনে বেরিয়ে আসে। প্রায় ৩ মাস আগে তার মেয়েকে কুলাউড়া উপজেলায় বিয়ে দেয়। বিয়ের পর প্রায়ই গভীর রাতে মেয়ের বাড়ীতে গিয়ে তাকে জোর পূর্বক বাড়ীতে নিয়ে এসে সারারাত শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

এবিষয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে মাসুকের মেয়ে মাহমুদা আক্তার ফাহিমা। সে অভিযোগ করে তার বিয়ের প্রায় ৩ মাস হয়েছে। সে স্বামীর সংসার করার কথা। কিন্তু তার বাবা প্রায়ই রাতে এসে তাকে জোর করে বাড়ীতে নিয়ে সারারাত শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ফাহিমা ও তার স্বামীর এরকম বক্তব্যের একটি ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জুড়ী, কুলাউড়াসহ পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

এমনি এক পরিস্থিতিতে রবিবার বিকেলে রানীমুরা, বীরগোগালী, কাশিনগর, মনতৈলসহ স্থানীয় ৪/৫ গ্রামের শতশত মানুষ মাসুকের ফাঁসির দাবীতে রানীমুরা বাজারে মানববন্ধন করে। মানববন্ধন থেকে উত্তেজিত জনতা মাসুকের বাড়ীতে হামলা চালায়। তখন মাসুকের বাড়ীতে ইয়াবা সেবনকারী কালীনগর গ্রামের লকুছ মিয়াকেও গণধোলাই দেয়। পরে মাসুকের বাড়ীঘর ভেঙ্গে তছনছ করে ফেলে এবং মাসুককে পেটাতে পেটাতে জমিতে ফেলে রাখে।

খবর পেয়ে জুড়ী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিবৃত করে এবং গুরুতর আহতাবস্থায় মাসুককে উদ্ধার করে হাসপালে ভর্তি করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়