editor
প্রকাশিত: 10:34 AM, September 10, 2020
সাবেক সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে দুদক, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লায় মামলা দুইটি দায়ের করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন৷
প্রথম মামলায় আসামিরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক এমপি শামছুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক (ইতিহাস), লিয়েনে অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান এবং প্রভাষক বেলায়েত হোসেন খান৷
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট সৃজন ও ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ীপদে ১৯৯৯ সালের ২১ মার্চ থেকে নিয়োগ দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট এক কোটি দুই লাখ ৭২ হাজার ১৭২ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে৷
অপর মামলাটিতে পূর্বোক্ত প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়া ও মো. বেলায়েত হোসেন খানসহ কানিজ ফাতেমা, প্রভাষক (দর্শন শাস্ত্র), গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুরকে আসামি করা হয়।
এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহযোগিতায় আসামি কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে প্রভাষক পদে নিয়োগের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে বিগত ১৯৯৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট ৩১ লাখ ৭২ হাজার ৯০৫ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে