editor
প্রকাশিত: 8:31 PM, September 26, 2023
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কি ভিসা নীতি আরোপ করল তার উপর আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বেনা।
শিক্ষা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধ পরিকর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামলীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে পূর্বে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধিসমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থি ছিলেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়