editor
প্রকাশিত: 1:11 PM, September 27, 2023
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চাচাতো বোনকে ধর্ষণ ও নিজ মেয়েকে নির্যাতনকারী মাসুককে বিক্ষুদ্ধ জনতার গনপিটুনির ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পুলিশ এ মামলায় প্রধান আসামী মাসুক মিয়াসহ সুমন ও বিল্লাল নামে আরো ২ আসামিকে গ্রেফতার করেছে। এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন মাসুক মিয়ার (৪৮) স্ত্রী রেশমা আক্তার (২৫)।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা গ্রামে আপন মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ সভা শেষে মাসুকের বাড়ীতে একযোগে হামলা চালায়।
এসময় তার বাড়ি-ঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পর মাসুক মিয়া কে ঘর থেকে বের করে পাশের জমিতে ফেলে গণপিটুনি দেয় জনতা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী (রানীমুরা) গ্রামের বাসিন্দা মৃত তবদুল হোসেনের পুত্র মাসুক মিয়া (৪৯)। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে মাসুক নিজ বাড়ীতে ইয়াবা সেবন ও কারবার করছে। ইতোপূর্বে ইয়াবাসহ সে পুলিশের হাতে আটকও হয়েছিল। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মাসুক মিয়ার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মেয়ে মাহমুদা আক্তার ফাহিমা (১৭)। নিজ বাবা কতৃক মেয়ের নির্যাতনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়।
এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী গত রবিবার রানীমুড়া এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ জনতা মাসুকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধ জনতা মাসুক মিয়াকে গনপিটুনি দিয়ে পাশের জমিতে ফেলে রাখে। পরে জুড়ী থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এছাড়া গত বছরের ১৩ অক্টোবর দিবাগত রাতে এসএসসি পরীক্ষার্থী চাচাতো বোনকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে মাশুক মিয়াকে গ্রেপ্তার করে জুড়ী থানা পুলিশ। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর আপন বড় ভাই বাদী হয়ে জুড়ী থানায় মসমলা করে।
এ ব্যাপারে জুড়ী থানা ওসি মোশাররফ হোসেন বলেন, আসামীদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়