editor

প্রকাশিত: 4:15 PM, September 27, 2023

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাসরুটস’র ৫ দফা দাবি

২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাসরুটস’র ৫ দফা দাবি

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান এশিয়ান গ্রাসরুটস ফোরাম (এসএজিডিএফ)। যার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। বিগত ২৫ বছর নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি ২৬তম বছরে পদার্পন করেছে। এ গৌরব সমগ্র সিলেটবাসীর। কোনো ধরণের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌছতে পেরেছি।
২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস গতকাল বুধবার (২৭.০৯.২০২৩) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবিসহ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূরিকরণ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। ৫ দফা দাবির মধ্যে রয়েছে- ১. সবধরণের সিন্ডিকেট কঠোরভাবে দমন, ২. নামমাত্র খরচে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদান,  ৩. হোমবেসড ওয়ার্কার্সদের অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও সনদ বাস্তবায়ন, ৪, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে সহনশীল ভূমিকা পালনের পাশাপাশি সাম্পদায়িক শক্তি ও জঙ্গীগোষ্ঠীকে কঠোরভাবে দমন এবং ৫. ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উৎপাদিত পণ্যের বাজার সুবিধা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ সবধরনের ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়- ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি এখন দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারা দেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর শাখার সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটস’র প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সিলেট মহানগর শাখার সদস্য সালমা বেগম সুমী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে