editor

প্রকাশিত: 8:47 PM, September 27, 2023

কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট থানা পুলিশের চোরা চালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। থানার ওসি (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদনান গত মঙ্গলবার সাড়ে ৯টায় চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে উজান বারাপৈত পূর্ব গ্রামের প্রবাসী আব্দুর রশিদের বসত ঘরে থেকে ৩৯ বস্তা ভারতীয় চিনি সহ তানজিলুর রহমান নামে এক চোরাকারবারীকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের অভিযানের সময় অন্যান্য চোরাকারবারীরা মজুদকৃত ভারতীয় চিনি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় ৩৯ বস্তা ভারতীয় চিনি সহ আরো ১৫টি চিনির খালি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শম্র্মা জানান ভারত থেকে অবৈধ ভাবে চিনি এনে মজুদ এবং বিক্রির অপরাধে পুলিশ উজানবারাপৈত পূর্ব গ্রামের আব্দুর রশিদের পুত্র গ্রেফতারকৃত তানজিলুর রহমান (২০) সহ ভারতীয় চিনির মালিক একই গ্রামের আজিজুর রহমানের পুত্র চোরকারবারী ইবজালুর রহমান (৪০), কেউটি হাওর কেরকেরি গ্রামের আব্বাসুর রহমানের পুত্র গিয়াস উদ্দিন (২৪), ভালুকমারা গ্রামের মৃত শরাফত আলীর পুত্র হারিছ আহমদ (৩৫) এর বিরুদ্ধে থানার এএসআই জামীর হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২৭, তাং-২৭-০৯-২৩।

মামলার তদন্তকারী কর্মকতার এসআই পীযূষ চন্দ্র সিংহ জানান মামলার পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার আসামীরা সবাই চোরাকারবারী ও চিনি ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি।

ভারতীয় চিনি আটক অভিযানের নেতৃত্বদানকারী থানার ওসি (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদনান জানান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করায় কানাইঘাটে চোরাচালান অনেকটা কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি।

তারপরও যারা পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে চিনি সহ মাদকদ্রব্য নিয়ে আসছে তাদের ধরতে কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা স্যারের দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে চোরচালান বিরোধী কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়