editor
প্রকাশিত: 9:04 PM, September 27, 2023
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে পুলিশ সুপার সাথে জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাথে আইনশৃংখলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর. বুধবার সকালে পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্ব অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক সঞ্চালনায়
সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরো বলেন এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের , হবিগঞ্জ জেলা , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জেলার নেতৃবৃন্দ সহ জেলার প্রতিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন