editor
প্রকাশিত: 5:18 PM, September 28, 2023
সিলেট হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার মো: শহিদ উল্লাহ্ বলেছেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশী অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য বর্তমান সরকার সহযোগিতা করে যাচ্ছেন। মরহুম ১২ পরিবহন শ্রমিক পরিবারের জন্য সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এই আর্থিক অনুদান একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, প্রতিটি পরিবারকে আজ নগদ ৪০ হাজার টাকা করে ৪ লক্ষ ৮০ হাজার টাকার এই অনুদান মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য একটি বড় সহযোগিতা। সরকারের পাশাপাশি সহ সমাজের বিত্তবানদের অসহায় শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসা উচিত।
তিনি (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-রেজি নং: চট্ট-২১৫৯ এর মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারকে মৃত্যুকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মৃত্যুকালীন ভাতা নগদ মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: মাছুম আহমদ লস্করের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যা শ্রমিক ইউনিয়নের কার্যকলী সভাপতি মো: আব্দুস ছালাম, সহ-সভাপতি মো: শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদ মো: বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক মো: সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো: বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো: জুলহাস হোসেন বাদল, সদস্য মো: আলী আহমদ আলী, মো: শফিক আলী, মো: আব্দুল মতিন, মো: লায়েছ মিয়া, মো: আব্দুল জলিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সদস্য আলী আহমদ আলী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন