editor

প্রকাশিত: 6:31 PM, March 28, 2023

বিয়ানীবাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ ।। চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বিয়ানীবাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ ।। চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

নিহত এবাদুর রহমান (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে অংশ গ্রহণকারী দুটি দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুরুতর আহত এবাদুর রহমান (২৫) সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ সকাল ১০ টায় মৃত্যু হয়েছে। নিহত এবাদুর রহমান বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের আলা উদ্দিনের পুত্র। ২৬ মার্চ সকাল ১০টায় বিয়ানীবাজার পৌরশহরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “স্বাধীনতা দিবস টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩” আয়োজন করা হয়। উক্ত টুর্ণামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয় “বন্ধু মহল ক্রিকেট একাদশ” বনাম “দেওয়ান আমজাদ স্মৃতি পরিষদ ক্রিকেট একাদশ”। ২৬শে মার্চ সকাল ১০টায় উক্ত ফাইনাল খেলার সময় নির্ধারণ করা হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ে উভয় দল মাঠে উপস্থিত হয়। এ সময় টুর্ণামেন্ট কমিটির পক্ষ থেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে বন্ধু মহল ক্রিকেট একাদশ কে টুর্ণামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়ান আমজাদ স্মৃতি পরিষদ ক্রিকেট একাদশ কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শুরুর পূর্বেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বহিষ্কারের বিষয়টি মেনে নিতে না পেরে মাঠেই প্রতিবাদ জানায় বন্ধু মহল ক্রিকেট একাদশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। তারা ফাইনাল খেলার নিউজ কাভার করতে আসা উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য ও ডকুমেন্ট উপস্থাপন করতে গেলে প্রতিপক্ষ দলের লোকজন বাধা দেয়। এতেকরে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে, এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় উপস্থিত বিয়ানীবাজার থানার একদল পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রেরণ করা হয়। তন্মধ্যে গুরুতর আহত দেওয়ান আমজাদ স্মৃতি পরিষদ এর খেলোয়াড় এবাদুর রহমানকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতেল প্রেরণ করা হয়। ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৭ মার্চ সকাল ১০টায় এবাদুর রহমানের মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত এবাদুর রহমানের পিতা আলা উদ্দিন বাদী হয়ে বিয়ানীবাজার থানায় প্রতিপক্ষ দল বন্ধু মহল ক্রিকেট একাদশের ৬ জনের নাম উলে­খ ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ২৭/০৩/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আলকাছ উদ্দিন এর পুত্র বাবুল আহমদ (৩৫), নবাং গ্রামের মোঃ আলফাছ উদ্দিন এর পুত্র মোঃ আব্দুস সামাদ রেজা (৩০), ফতেহপুর গ্রামের গিয়াস উদ্দিন এর পুত্র নাহিদ আহমদ (২৫), ঘুঙ্গাদিয়া গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র শাহেদ আহমদ (২৩), শ্রীধরা গ্রামের ছাদ উদ্দিনের পুত্র শিপলু আহমদ (২৭) ও খাসা গ্রামের জামাল উদ্দিনের পুত্র রাশু আহমদ (৩০) সহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, খেলার মাঠে সংঘর্ষের ঘটনায় নিহত ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক