editor

প্রকাশিত: 8:48 PM, September 29, 2023

সিলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জালালাবাদ লিভার ট্রাস্ট এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ই ক্লাব অব ৩২৮২-র যৌথ সহযেগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিকের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ১০নং ওয়ার্ডের নবাব রোডস্থ আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
প্রধান অতিথির বক্তব্যে ডা.স্বপ্নীল বলেন,যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের জালালাবাদ লিভার ট্রাস্টের  পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০, ১১ ও ১২ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা,সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা গয়াছ মিয়া গিয়াস, সংগঠনের উপদেষ্টা কবি আয়েশা মুন্নি, আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দিন, সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের  সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।
সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উৎফুল বড়ুয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি ডা. শাহরিয়ার আলম রাহি, ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোস্তাকিম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ প্রমুখ।
চিকিৎসা নিতে আসা এক রোগী মারিয়া বেগম বলেন, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগতো। এখানে কোনো টাকা লাগছে না। বিভিন্ন রোগের সেবা পাচ্ছি। ঔষধ বিনামুল্যে পাচ্ছি। এখানে বিনা মুল্যে চিকিৎিসা নিয়ে আমরা যারা গরিব অসহায় আছি আমাদের খুব উপকার পাচ্ছি। এমন ভালো উদ্দ্যোগ চারপাশে ছড়িয়ে যাক। এটাই কামনা করি।
আরেক রোগি রাব্বি বলেন, আমি কয়েকদিন ধরে ব্যাথা জনিত রোগি ভুগছিলাম। এখন এই খানে এসে চিকিৎসা নিলাম। কোনো ফি ছাড়ায়। এতে আমার কোনো টাকা লাগলো না। আমি ঔষধ পত্রসহ সব ফ্রি পেয়েছি। এমন উদ্দ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে