editor
প্রকাশিত: 10:57 AM, September 30, 2023
হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই-কটিয়াদি সড়কের হাতির থানে ইট বোঝাই ট্রাক্টর চাপায় রেদুওয়ান মিয়া (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আব্দাবকাই গ্রামের মাওলানা আব্দুল আহাদ মিয়ার ছেলে। রেদুওয়ান স্থানীয় নূরে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কটিয়াদি বাজার থেকে রেদুওয়ান বাইসাইকেল চালিয়ে আব্দাবকাইয়ে বাড়িতে ফিরছিল। এসময় সে হাতির থান নামকস্থানে পৌছা মাত্র বৈদ্যোর বাজার থেকে আসা সুলতানশীগামী একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যৃ হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে নিহত শিশু রেদুওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। হাতির থান এলাকায় একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়