editor
প্রকাশিত: 12:49 PM, September 30, 2023
নিজ চেম্বারে বসে রোগী দেখছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। নেওয়া হয় পার্শ্ববর্তী কার্ডিয়াক হাসপাতালে। কিন্তু সেখানে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকার ইউনাইটেড হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতে আসেন। এক সময় তিনি মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে তিনি এই শহরে সাপ্তাহে দুই দিন চেম্বার করেন। নিয়মমাফিক শুক্রবার তিনি চেম্বারে রোগী দেখছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে স্থানীয় লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে জেলার চিকিৎসকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. সাব্বির খান বলেন, মৌলভীবাজার বিএমএর আজীবন সদস্য এবং শিশু বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৪টায় মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। মৌলভীবাজার সদর হাসপাতালের সাবেক এই শিশু বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরেই বৃহস্পতিবার-শুক্রবার মৌলভীবাজারে চেম্বার করে আসছিলেন। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমরা ডা. দেলোয়ার হোসেনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ডা. দেলোয়ার হোসেন দীর্ঘদিন শহরে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়েছেন। আমাদের শহরে তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়