editor

প্রকাশিত: 4:46 PM, September 30, 2023

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ডা. দুলাল

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ডা. দুলাল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

মতবিনিময়কালে ডা. দুলাল বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আশানুরূপ উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আমি নির্বাচন করতে চাই। এ আসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

স্বাস্থ্যক্ষেত্রে সিলেট-৩ কে আরও আধুনিক ও মানসম্মত করতে ব্যাপক পরিকল্পনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি স্বাস্থ্য অবকাঠামো সমূহের মাধ্যমে জনগনের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা সেবা, কমিউনিটি ক্লিনিক সেবা, উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সমূহের আধুনিকায়ন, সেবার মান ও জনবল বৃদ্ধি করতে আমি সচেষ্ট থাকবো।

দক্ষিণ সুরমার উন্নয়নে সাবেক এমপি আলহাজ¦ মাহমুদ উস সামাদ চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে ডা. দুলাল বলেন, বিগত ৩ টার্মে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এরপরও এই নির্বাচনী এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ পুণরায় ক্ষমতায় গেলে জনগণের সেসব আকাঙ্খার সফল বাস্তবায়ন সম্ভব হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ এই তিন ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে আমি কাজ করে যাবো। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করে জনগণের চলাচলে ব্যবস্থাকে প্রসারিত করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী।

মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন