editor
প্রকাশিত: 6:44 PM, September 30, 2023
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেন,একটি অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্ট করছে। বিএনপি জামায়াতসহ যেসব অপশক্তি এই অপচেষ্টা করছে তাদের মোকাবেলায় যুবলীগের প্রত্যেকটি নেতাককর্মী সজাগ থাকতে হবে। দেশী বিদেশী সকল ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকতে হবে।
তিনি শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমল পরিবর্তন ঘটেছে।আর এ কারণেই আজ সারাদেশে যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিনি ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।পরশ-নিখিলের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগককে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
আয়োজক সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে যুবলীগকে আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী খালা মিয়া,সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাজাঙ্গীর আলম।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলাউ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আগবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সহসভাপতি সুজিত চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী,দপ্তর সম্পাদক সাজলু লস্কর, উপ দপ্তর মনিরুল হক পিনু,সহ-সম্পাদক মহিউদ্দিন মহি, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, শাহিদুর রহমান সাহেদ, সদস্য আনসার উদ্দিন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রাসেল আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জাফর দেওয়ান, তোফাজ্জল হোসেন,জামাল আহমদ,জুয়েল আহমদ,ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দেন মধ্যে বক্তব্য রাখেন,ইয়াসিন আরাফাত,মতিউর রহমান মতি,চান মিয়া মজনু,জমির হোসেন,কুদ্দুছ মিয়া,মোঃ শহিদুর রহমান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন