editor
প্রকাশিত: 7:44 PM, September 30, 2023
মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার উত্তর বাগমারা গ্রামের সৌদি প্রবাসী মো. হাসিব আলীর উদ্যোগে নির্মাণাধীন মসজিদের সিমানা প্রচীরের কাজে বাঁধা দিচ্ছে একটি পক্ষ।
সৌদি দূতাবাসের মাধ্যমে মো. হাসিব আলী গত ২৪ আগস্ট প্রবাসী সেলে বিষয়টি উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার প্রবাসী সেল ও বড়লেখা থানা পুলিশ সহযোগীতার আশ্বাস দেয়।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মসজিদের সিমানা প্রচীরের কাজ শুরু হলে আবারো বাঁধা প্রদান করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বড়লেখা থানা পুলিশ। তখন এলাকার ইউপি সদস্য সুমন আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বি আমির আলী, জুনেদ আহমদ, কবির আহমদ, শাহিন আহমদ, পাবলু মিয়া, বাহার উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন।
অভিযোগকারী, সৌদি প্রবাসী মো. হাসিব আলী ফোনের মাধ্যমে জানান, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন থেকে প্রবাসে থাকায় আমার সম্পত্তির উপর চোখ পরেছে ভূমি খেকোদের। আমার জায়গায় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করি। তখন মসজিদের সিমানা প্রাচীরের কাজ করতে গেলে চেরাগ মিয়া, মনিরুজ্জামান মনিরের সাঙ্গপাঙ্গরা আবারও বাঁধা প্রদান করায় নির্মাণ সামগ্রীসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি সরকার একটি আইন করেছে, সেখানে বলা হয়েছে “দলিল যার, ভূমি তার”। প্রবাসীদের সম্পত্তি রক্ষার্থে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়