editor
প্রকাশিত: 2:12 PM, October 1, 2023
সিলেটসহ সারা দেশে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু রোগ। এডিস মশার মাধ্যমে সংক্রমণ ঘটা এ রোগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের বেশি। আর সিলেটে মারা গেছেন একজন।
সিলেটে মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা একেবারে কম নয়। দিন দিন সে প্রকোপ বাড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে ফের মাঠে নেমেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পরিকল্পনা ও তত্বাবধানে রবিবার (১ অক্টোবর) দিনভর মহানগর, জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ রাসেল হাসান। এর আগে ১৩ আগস্ট একই কার্যক্রম পরিচালনা করেছিলো জেলা প্রশাসন।
এছাড়া ডেঙ্গুর প্রকোপ থাকাকালীন প্রতি মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বার্তা প্রচার করতে আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে, সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে-গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে সিলেটকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়