editor
প্রকাশিত: 5:24 PM, October 1, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: একমাসে জৈন্তাপুর থানা পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর ) রাতে জৈন্তাপুর মডেল থানার কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) গত এক একমাসের পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রমের বর্ণনা দেন। তিনি জৈন্তাপুর সীমান্তে চলমান চোরাচালান বিরোধী পুলিশের বিভিন্ন অভিযান সংক্রান্ত বিষয়ে সেপ্টেম্বর মাসের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন।
এসময় উপস্থিত ছিলেন নবাগত অফিসার (তদন্ত) আল-আমিন ও সাব-ইন্সপক্টর শাহীদ মিয়া সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রেস-ব্রিফিং তিনি জানান, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স সেপ্টেম্বর মাসে উপজেলার বিভিন্ন এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু-মহিষ চিনি, মোবাইল, মাদক, ঔষধ সহ নানা পন্য আটক করে। যার বাজার মূল্য ৯৪ লাখ ৫৮ হাজার ৬ শত ৯৯ টাকা।
এসব অভিযানে বিশেষ ক্ষমতা আইন সহ মাদক এবং অন্যান্য ঘটনায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। উদ্বার ও জব্ধকৃত ভারতীয় চিনি ১৯ হাজার ৫ শত কেজি,গরু ৩১ টি,মহিষ ৩২ টি, চা-পাতা ৬ শত কেজি, মোবাইল ২৯৭ পিস, বিদেশী মদ-৩২ বোতল এবং ৬শত গ্রাম গাজা উদ্বার করা হয়েছে।
প্রেস ব্রিফিং মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ প্রিন্ট-ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক এবং জৈন্তাপুর মডেল থানার সকল পুলিশ ফোর্স কর্মকর্তাগনের প্রতি ধন্যবাদ জানান।
তিনি সীমান্তে চোরাচালান বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রাখা সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতীতের মত সাংবাদিক নেতৃবৃন্দ সহ জৈন্তাপুর উপজেলার সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন