editor
প্রকাশিত: 5:42 PM, October 1, 2023
মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট এর উদ্যোগে চীনের জাতীয় দিবস উপলক্ষে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনা সরকারি বাহিনীর বর্বর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সমান অধিকারের দাবিতে এক মানবন্ধন গতকাল ১ অক্টোবর রবিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে মানববন্ধন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, মাওলানা শিব্বির আলম খান, মাওলানা আফসারুল আমিন, প্রফেসর মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, আব্দুল্লাহ আল হেলাল, মাওলানা রুহুল আমীন প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিশাল র্যালি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও র্যালিতে সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে চিনের উইঘুর মুসলমানদের নির্যাতন, হত্যা ও মানবাধিকার লংঘনের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ১ অক্টোবর চিনের জাতীয় দিবস। কিন্তু দুঃখজনক হলেও সত্য চিনের উইঘুর সম্প্রদায়ের জন্য কোন জাতীয় দিবস নয়। কারণ উইঘুর মুসলমানদের ওপর জিনজিয়াং প্রদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য চিন সরকার দায়ী। চিনের সরকারি বাহিনীর বিরুদ্ধে নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক চিকিৎসা গর্ভপাত সহ নানা অনিয়মের প্রমাণিক অভিযোগ রয়েছে।
২০১৪ সাল চিনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) এক মিলিয়নেরও বেশি তুর্কি মুসলিমদেরকে কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই আন্তর্জাতিক বন্দী শিবিরে আটক রেখেছে। যা আন্তর্জাতিক আইনের লংঘন।
বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে, প্রায় ষোল হাজার মসজিদ ভেঙে ফেলেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। বক্তারা চিন সরকারের এ সকল অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সংখ্যা লঘু মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহবান জানান।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন