editor
প্রকাশিত: 7:45 PM, October 2, 2023
সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় কলেজ পরিচালনা পর্ষদ উইজডোম ট্রাস্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উইজডোম ট্রাস্টের সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
রবিবার (১ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় কলেজের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজে মানসম্পন্ন শিক্ষা প্রসারে অগ্রণী ভুমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুণগত মান বজায় রাখাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জালালাবাদ কলেজকে কাংখিত মানে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মেধাবী তরুণ প্রজন্ম তৈরী করতে মানসম্পন্ন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজ পরিচালনা পর্ষদ ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক ফরিদ আহমদ, ফারুক আহমদ, সালমা বেগম, ফাহিমা সুলতানা ও তাহসিন সিদ্দিকা প্রমুখ।
উল্লেখ্য, হায়াতুল ইসলাম আখঞ্জী এমসি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম চীফ এডুকেশনাল কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন