editor

প্রকাশিত: 8:25 PM, October 2, 2023

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে এ ভূ-কম্পন হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে- এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। কম্পনটি ছিলো ৫.২ মাত্রার, মাঝারি।

ভূমিকম্পের সময় সিলেট মহানগরের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম।

এর আগে সিলেটে এক মাসের ব্যবধানে তিন বার ভূমিকম্প অনুভূত হয়। ১৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ কম্পনগুলো অনুভূত হয়েছিলো। আজকের আগে সর্বশেষ ৯ সেপ্টেম্বর বিকাল ৪টা ১৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী- সীমন্তবর্তী এলাকা হওয়া তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সিলেট বিভাগ। সিলেটে যে কোনো বড় ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। বড় ভূমিকম্পের পূর্বাভাস হিসেবেই ছোট ছোট ভূ-কম্পন হচ্ছে।

৯ সেপ্টেম্বর বিকালে অনুভূত হওয়া ভূমিকম্প ছিলো ৪.৪ মাত্রার। এর উৎপত্তিস্থলও ছিলো সিলেটের পার্শ্ববর্তী ভারতে, সে দেশের আসামে।

এর আগে ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি।

তার আগে ১৪ আগস্ট রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেটিরও উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত এলাকা বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। ওই দিন আতঙ্কিত হয়ে অনেকেই ভবন ও বিপণিবিতান থেকে নেমে গিয়েছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের কানাইঘাট ও ভারতের মেঘালয় মিলে তৈরি ‘ডাউকি ফল্ট’ বা ‘ডাউকি চ্যুতি’। আর এই ‘ডাউকি ফল্ট’-ই সিলেটের জন্য আতঙ্ক। কারণ- সেখানে ভূমিকম্প বাড়ছে। এটা সিলেটসহ সারা দেশে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরের মধ্যে সোমবারের ভূমিকম্প ছিলো সবচেয়ে বেশি মাত্রার। ভূমিকম্পটি হয়েছে বাংলাদেশের ভূগর্ভের ডাউকি চ্যুতি নামে পরিচিত চ্যুতিরেখা বা ফাটল বরাবর। এর উৎস ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার দূরে সিলেটের কানাইঘাট ও ভারতের আসাম সীমান্তের কাছে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পটির কম্পন সিলেটসহ সারা দেশে বেশ অনুভূত হয়েছে। গত কয়েক বছরে ডাউকি চ্যুতিরেখায় বেশ কিছু ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের সিলেট ও ভারতের আসাম মিলিয়ে ডাউকি চ্যুতি পূর্ব-পশ্চিমে প্রায় তিন শ কিলোমিটার বিস্তৃত। ১৮৯৭ সালে ‘ডাউকি ফল্টে’ ৮ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। আর এখন এটা বড় ভূমিকম্পের আশঙ্কা জাগাচ্ছে।

বিশেষজ্ঞদের বক্তব্যমতে- কোনো ভূমিকম্পের মাত্রা ৫-এর উপরে গেলে তাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলা হয়। এর নিচে হলে তাকে মৃদু কম্পন হিসেবে গণ্য করা হয়। দেশে গত এক বছরে তিনটি ৫ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্প হয়েছে। সোমবারেরটির বাইরে বাকি দুটি হলো ২০২২ সালের ১৫ আগস্ট ৫ দশমিক ১ মাত্রা এবং গত ২৩ জানুয়ারি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। সবমিলিয়ে গত এক বছরে বাংলাদেশে ১৭টি ভূমিকম্প হয়েছে। বেশির ভাগের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। তবে গত ২০ বছরের রেকর্ড ভেঙে সোমবার সাড়ে ৫ মাত্রার ভূমিকম্প হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাবে, সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা।

এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সিলেটসহ সারা দেশে সচেতনতামূলক প্রস্তুতি বাড়াতে হবে এবং ভবনগুলোকে ভূমিকম্পন–সহনশীলভাবে তৈরি করতে হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়