editor
প্রকাশিত: 11:59 AM, November 12, 2020
কিন্তু নদীতে কোন ব্রিজ না থাকায় বর্ষায় নৌকা এবং গ্রীষ্মে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। যোগাযোগ ব্যবস্থার করুণ দশার কারণে এলাকায় শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হারও বেশি। বর্ষা মৌসুমে প্রায় ৬ মাস বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। শিশুরা বিদ্যালয়ে যাওয়ার সময় বাঁশের সাঁকো পাড়ি দিতে হয়। এ সময় পানিতে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা উড়িয়ে দেয়া যায় না।
গ্রামবাসীর এই দূর্ভোগের চিত্র তুলে ধরে সম্প্রতি আবারও একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দৌলতপুর অনিল দাশের বাড়ি ও গজিয়া তাজ উল্ল্যার বাড়ি সংলগ্ন বুড়ি নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
গ্রামের যুবক মতি লাল দত্ত বলেন, ১৯৯৬ সালে পর্যন্ত আমিই একমাত্র এই গ্রাম থেকে এসএসসি পাশ করি। বর্ষায় নৌকা ছাড়া কেউ বেরুতে পারে না বলে প্রায় ৬ মাস বিদ্যালয়ে যেতে পারে না শিক্ষার্থীরা। শুকè মৌসুমে বাঁশের সাকো থাকলেও ছোট শিশুরা সেই সাঁকো বেয়ে বিদ্যালয়ে যেতে পারে না। অন্তত গ্রামের শিক্ষার্থীর কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
গ্রামের রেজন আহমদ বলেন, ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আমরা জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছি। আশা করি গ্রামবাসীর কষ্ট দূরীকরণে তারা কার্যকরী ব্যবস্থা নিবেন।
পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান এ মতিন গেদাই বলেন, দৌলতপুর গ্রামটি খুবই অবহেলিত। একটি ব্রিজের অভাবে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
ওসমানীনগর উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন রায় বলেন, বুড়ি নদীর ওপর ৬০ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণের নিমিত্তে একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই ব্রিজটি নির্মাণ করা হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক