editor
প্রকাশিত: 12:49 PM, October 3, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন সময় নানা অনিয়ম-দুর্নীতিকাণ্ড ঘটার অভিযোগ উঠে। এবার সবকিছু ছাপিয়ে এ কারাগারে বন্দি আসামিদের সঙ্গে এক দর্শনার্থীর সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। কারা ফটকের ভেতরে এক কারারক্ষীর সাথেও সেলফিতে দেখা যায় ওই দর্শনার্থীকে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার (২ অক্টোবর) ‘আবুল কালাম মিটু’ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় বেশ কয়েকটি ছবি। এতে দেখা যায়, জেলা কারাগারে বন্দি আসামিদের সঙ্গে একটি সেলফি। যদিও লোহার ঘন ঘন রডের কারণে আসামিদের ছবি স্পষ্ট নয়। তবে তিনি ছবির ক্যাপশনে লিখেন, ‘কারাবন্দি নেতাদের দেখতে হবিগঞ্জ জেলা কারাগারে আজ’। এছাড়াও কারা ফটকের ভেতরে এক কারারক্ষীর সাথেও সেলফিতে দেখা যায় তাদের। কারাগারে ভেতরে এমন ঘটনায় সর্বত্র শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তা হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়